• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগাতিপাড়ায় স্বামীর পরকীয়া অন্তঃসত্তাস্ত্রীকে হত্যার অভিযোগ!

দিনকাল বিডি / ১৮৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ মার্চ, ২০২৩

আনিসুর রহমান (নাটোর জেলা) প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় রিপা খাতুন (২৭) নামে এক অন্তঃসত্ত¡া গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিপা উপজেলার পাঁকা ইউনিয়নের সলইপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে কবির উদ্দিনের স্ত্রী ও বাঘা উপজেলার উত্তর মল্লিকপাড়া গ্রামের আনসার ফকিরের মেয়ে।
স্বজনরা জানান, দুই সন্তানের জনক হয়েও একাধিক নারীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িত ছিল অভিযুক্ত স্বামী কবির। সম্প্রতি তার প্রেমে বাধা দিতে পরিবারের লোকজনদের এ বিষয়ে জানায় রিপা। এতে ক্ষীপ্ত হয়ে তাকে অমানুষিক নির্যাতন করে হত্যা করে উপজেলা হাসপাতালে নিয়ে যায় কবির ও পরিবারের সদস্যরা। কর্তব্যরত চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করলে তার লাশ রেখে পালিয়া যায় তারা।নিহতের ঘাড়ে কালো দাগের নিহ্ন ছিল বলে দাবি করেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রীতা হাওলাদার।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, অন্তঃসত্ত¡া স্ত্রী রিপা কে পিটিয়ে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী কবির হোসেন এমন খবরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুুর মামলা রুজু করাহয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category