• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগাতিপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
র‍্যালিতে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজওয়ানুল হক, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে উপজেলা অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পান্তা-ইলিশসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন, যা নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category