• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাগাতিপাড়ায় বড়াল নদী পানি শূন্য!

দিনকাল বিডি / ২২১ Time View
প্রকাশঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

মোঃ আতাউর রহমান
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া বড়াল নদীতে পানি শূন্য। ফলে আশেপাশের আবাদি জমিতে চাষাবাদ কষ্টসাধ্য হচ্ছে।
চারঘাটে বড়াল নদীতে স্লুইসগেট দেওয়ার ফলে পদ্মা নদীর পানি না আসায় নভেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত নদীতে পানি থাকে না। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বড়াল নদী খনন করে আগের অবস্থা ফিরে আনা। কারন বড়াল নদীতে আগে বড় বড় নৌকা চলতো কিন্ত বর্তমানে নদীর বিভিন্ন জায়গায় স্লুইসগেট দেওয়ার ফলে নদী ভরাট হয়ে যাচ্ছে।
তাই বড়াল নদী দ্রুত খনন করে এলাকাবাসী পানির চাহিদা পূরন করা দরকার। কারণ মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত নদী এলাকায় টিউবওয়েল পানি উঠে না,ফলে খাওয়ার পানির সংকটে পড়ে।
নদী এলাকার বাসিন্দার মিল্টন বলেন বড়াল নদী যদি খনন না করা হয়, তাহলে দিনদিন ভরাট হয়ে নদীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে একদিন। মিশ্রিপাড়ার বাসিন্দার জালাল বলেন, আগে বড়াল নদীতে পানি থাকার ফলে নদী পাড়ের জমিতে আবাদ হতো কিন্তু এখন পানি না থাকার ফলে আশেপাশে আবাদের সময় পানি পাওয়া যায় না।
তাই দ্রুত বড়াল নদী খনন করা প্রয়োজন। নন্দীকুজা গ্রামের আতিক জানান বড়াল নদীতে পানি না থাকার ফলে মাছ পাওয়া যায় না,আগে অনেক মাছ পাওয়া যেত।
বড়াল নদী খনন করে নদীতে পানি থাকার ব্যবস্হা করলে এলাকাবাসীর উপকার হতো বলে সকলেই মনে করে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত বলে নদী পাড়ের জনগণের আশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category