• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাগেরহাটের কচুয়ায় “রাইস ট্রান্সপ্লান্টেশন” এর উদ্ভোধন

দিনকাল বিডি / ১৯৭ Time View
প্রকাশঃ বুধবার, ২১ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটে কৃষি ক্ষেত্রে প্রযুক্তি সম্প্রসারণের লক্ষে “রাইস ট্রান্সপ্লান্টেশন” ( স্বয়ংক্রীয় ধান লাগানোর যন্ত্র) এর উদ্ভোধন করা হয়েছে। বুধবার (২০ জুন) দুপুরে কচুয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে মালিপটন মাঠে এই আয়োজন করা হয়। মেশিনে ধান রোপন দেখতে স্থানীয় অর্ধশতাধিক নারীপুরুষ হাজির হন। পরে “রাইস ট্রান্সপ্লান্টেশন” মেশিন দিয়ে স্থানীয় এক কৃষকের জমি রোপন করে দেওয়া হয়।

পরে কৃষকদের মাঝে প্রযুক্তি সম্প্রসারণ এবং আউশ মৌসুমে উচ্চ ফলনশীল ব্রি-ধান-৯৮ এর উপযোগিতা সম্পর্কে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ আব্দুস সামাদ। স্থানীয় ইউপি সদস্য অমল কৃষ্ণ মৃধার সভাপতিত্বে মাঠ দিবসে আরও বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমফাকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, কৃষিতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে পারলে, সময় ও ব্যয় দুটোই কমবে। পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পাবে। ৩৩ শতাংশ জমিতে ধান রোপন একজন কৃষকের অন্তত ৪জন শ্রমিক লাগে। যাতে ব্যয় হয় দুই হাজার টাকা। কিন্তু এই একই পরিমান জমি “রাইস ট্রান্সপ্লান্টেশন” মেশিনের মাধ্যমে লাগাতে ৫ থেকে ৬‘শ টাকা লাগতে পারে। সেই সাথে সময় লাগবে এক ঘন্টার কম। এসব কারণে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা খুবই জরুরী।

ব্রি-ধান-৯৮ সম্পর্কে বক্তারা বলেন, ফলন কম হওয়ায় কৃষকরা আউশ ধান চাষ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু ব্রি-ধান-৯৮ চাষ করলে ৩৩ শতাংশ জমিতে ২৫ থেকে ৪০ মন পর্যন্ত ধান উৎপাদন হয়। এই ধান চাষ সম্প্রসারণ করতে পারলে আউশের মৌসুমে চাষাবাদ বৃদ্ধি পাবে এবং চাষীরাও লাভবান। সেই সাথে এক ফসলী জমিতে দুই ফসল, এবং দুই ফসলী জমিতে তিন ফসল ফলানো সম্ভব হবে।

পরে উপজেলা কৃষি অফিস চত্বরে পারিবারিক পুষ্টি বাগান করার জন্য ১২১ জন কৃষকের মাঝে ৫টি করে ফলজ গাছের চারা, বিভিন্ন প্রকার মৌসুমি সবজির বীজ ও প্রয়োজনীয় রাসয়নিক এবং জৈব সার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category