• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা

বাগেরহাটের চিতলমারীতে ইউপি চেয়ারম্যান আটক এলাকায় মিষ্টি বিতরণ

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের চিতলমারী উপজেলার কুখ্যাত ক্যাডার বাহিনীর প্রধান বাদশা শেখকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১২জানুয়ারী) মধ্য রাতে উপজেলার বড়বাক এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম, শাহাদাৎ হেসেন জানান, বাদশার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজী, সহ ১৪টি মামলা রয়েছে। বাদশা চিতলমারী উপজেলার চর চিংগড়ি গ্রামের সালাম শেখের পুত্র। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে বাদশার গ্রেফতারের খবরশুনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্বস্তির নি:শ্বাস ফেলেছে। তারা সোমবার সকাল ১১টায় চিংগড়ি বাজার সড়কে তার বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ সহ আনন্দ উল্লাশকরে মিষ্টি বিতরণ করেছেন।

বিক্ষোভে অংশনেয়া স্থানীয় কাওছার শেখ জানান, সন্ত্রাসী বাদশাকে নির্বাচনে ভোট না দেয়ায় তাকে ধরে নিয়ে তার বাম পা’ কেটে ফেলে।

চিংগড়ি গ্রামের আকরাম শেখ জানান, বিগত ইউপি নির্বাচনে বাদশা তার নিকট ভোট চাইতে গেলে ভোট দিতে না বলায়, নির্বাচনের পর তার সন্ত্রাসী বাহিনীর তাকে ধরে ডান হাতের কব্জি কেটে নেয়। স্থানীয় অনেকে জানান আওয়ামী শাষণ আমলে দলীয় প্রভাব খাটিয়ে সে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে কোটিপতি বনে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category