• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগেরহাটের জনসংখ্যা ১৬ লক্ষ ১৩ হাজার ৮৬ জন

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
সর্বশেষ জনশুমারি অনুযায়ী বাগেরহাট জেলার জনসংখ্যা ১৬ লক্ষ ১৩ হাজার ৮৬ জন। বৃহস্পতিবার জেলা পরিসংখ্যান কার্যালয়ের ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন জেলা পরিসংখ্যান দপ্তরের উপ পরিচালক মোঃ রাসিউল ইসলাম।
জনশুমারি ও গৃহগননা ২০২২ এর জেলা ভিত্তিক রিপোর্ট প্রকাশনা উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দু বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক শেখ শামছুর রহমান। এ অনুষ্ঠানে জানানো হয় দেশে এই প্রখম ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ এবং রিপোর্ট প্রকাশ করা হলো।

যে কারনে বিগত দিনের তুলনায় অনেক কম সময়ের মধ্যে রিপোর্ট প্রকাশ করা সম্ভব হয়েছে। স্বাধীনতার পর ৫ম বারের মত জনশুমারির রিপোর্ট প্রকাশ করা হলো। এ অনুষ্ঠানে জেলার জনসংখ্যার পাশাপাশি মোবাইল ও ইন্টারনেট ব্যহারকারি, নিরাপদ পানি ব্যাবহারকারি, কাচা,পাকা ও খোলা পায়খানা ব্যবহারকারির আনুপাতিক হারসহ বিভিন্ন তথ্য প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category