• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাটের দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন শেখ তন্ময় এমপি

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। শনিবার (৬ জুলাই) বিকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী খেলায় সুন্দরঘোনা ইয়ং স্পোর্টিং ক্লাবকে ৫-১ পরাজিত করে বাদেকাড়াপাড়া পল্লীমঙ্গল ফুটবল একাডেমি।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়ওবাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে। ৪টি গ্রুপে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে ফাইনাল হবে আগামী ৩ আগষ্ট। উদ্বেধনী অনুষ্ঠানে শেখ তন্ময় জেলার যুবদের মাদক ও মোবাইল ছেড়ে মাঠমুখি হওয়া আহবান জানানোর পাশাপাশি বাগেরহাট শেখ হেলাল স্টেডিয়ামকে নতুন কারে জানানোর ঘোষনা দেন।

উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, বাগেরহাট পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান,বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন চৌধুরী, বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা সহসভাপতি ফিরোজুল ইসলাম,বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মীর জায়েসি আশরাফী জেমস, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের কমিটির আহবায়ক অমিত রায়সহ বাগেরহাট জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় বাগেরহাট জেলার কয়েক’শত দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category