• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটের মোংলা ইপিজেডে কারখানায় আগুন

দিনকাল বিডি / ১৭৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি||

বাগেরহাটের মোংলা ইপিজেডে ভিআইপি-১ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার এ আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতে খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডের সময় আতংকিত হয়ে পড়েন শ্রমিকরা।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মোঃ মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় দুপুরে হঠাৎই আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফ্রেব্রিক্স ছিল। তবে অগ্নিকান্ডের সময় দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকরা বেড়িয়ে পড়ে। তবে কীভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে না পারলেও এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টশন কর্মকর্তা মোঃ আরবেশ আলী বলেন, দুপুর সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে সর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানান তিনি।

ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। কারখানাটিতে কতজন শ্রমিক ছিল তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি মিজান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category