• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটের মোড়েলগঞ্জে মৎস ঘেরে হামলা, লুটপাট এসময় লুটকারিদের হামলায় নারী সহআহত ৪

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোড়েলগঞ্জের বারোইখালী উইনিয়নের বাসান্ডা গ্রামে এক প্রতিবন্ধীর মৎস ঘের দখলকে কেন্দ্রকরে লুটকারীদের হামলায় নারী সহ ৪ জন আহত হয়েছে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, বাসান্ডা গ্রামের রিয়াজুল বয়াতীর স্ত্রী লীলা বেগম (৪২), প্রতিবন্ধী জাকির বয়াতীর স্ত্রী শিউলি বেগম (৩৫), জাকির বয়াতীর মেয়ে সাথী আক্তার(১৪), জাকির বয়াতীর ছেলে সাগর বয়াতী(১৯) কে বাগেরহাট ২৫০ শ্যর্যা হাসপাতালে ভর্তিকরা হয়েছে।
আহত শিউলি বেগম জানান, একই এলাকার শাহাদাত সওদাগর এর ছেলে আলতাফ সওদাগর, আহম্মদ সওদাগরের ছেলে সুমন সওদাগর ও রুমন সওদাগর, মোস্তফা সওদাগরের ছেলে নাঈম সওদাগর সহ ৩০/৪০ জননের একদল সন্ত্রাসী আমাদের বাড়ীর পাশে ঘের দখল করে এসময় আমরা ব্াঁধা দিতে গেলে আমাদের কে লুটকারীরা বাশের লাঠি, লোহার রড, রাম দা, শরকী দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তারা আমাদের ঘের দখল করে আমাদের ঘেরে থাকা মাছ লুটপাট করেছে।
এবিষয়ে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুউদ্দিন জানান, ঘের দখলের বিষয় থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। #
—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category