• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ

দিনকাল বিডি / ২২৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন জানান, মানুষের জানমাল ও গবাদিপশু রক্ষার জন্য এ উপজেলায় ১৬৯ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে ২৬ টি স্থায়ী কেন্দ্র রয়েছে। বাকিগুলো অস্থায়ী কলেজ, স্কুল ও মাদরাসা। আমাদের আশ্রয় কেন্দ্রের ধারণ ক্ষমতা প্রায় ৭০ হাজার। ২০০ জন সেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে সকল ইউনিয়নের প্রতিটি গ্রামে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে ও সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের জন্য শুকনা খাবার, মোমবাতি ও দিয়াশলাই পাঠানো হয়েছে। ১০ ইউনিয়নে ১০ টি মেডিকেল টিম, ১ টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.
মতিউর রহমান জানান, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দূর্যোগ মোকাবিলায় মনিটরিং সেল খোলা হয়েছে। যা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলম এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং থেকে মানুষের জানমান রক্ষায় আমরা ব্যপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি সার্বিকভাবে পরিস্থিতির দিকে নজর রাখছেন। প্রয়োজনে নৌ বাহিনী ও জরুরী পরিস্থিতিতে আমাদের সাথে কাজ করবে। সন্ধ্যার মধ্যে মহিলা, বৃদ্ধ ও শিশুদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ঝড়ের গতিপ্রকৃতির উপর গভীরভাবে নজর রাখা হচ্ছে। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মোংলা সমুদ্র বন্দর ও এর আশপাশের এলাকা সমুহকে ৭ নম্বর মহা বিপদ সংকেত দেয়া হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category