• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে অগ্নিকান্ডে দুই দোকান ভষ্মিভূত, ১১ লক্ষ টাকার ক্ষতি

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে গভীর রাতে আগুন লেগে দুটি মুদি দোকান ভুষ্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার পুটিমাড়ি ব্রিজের পাশে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস মিনিট দশেকের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই দোকানের সব মালামাল পুরে যায়। এতে প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি দোকান মালিকদের। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন, গোবরদিয়া এলাকার মোঃ জালাল হাওলাদার ও আইয়ুব আলী মোল্লা।
ক্ষতিগ্রস্থ দোকানি মোঃ জালাল হাওলাদার বলেন, রাত আড়াইটার দিকে পুলিশ ও স্থানীয়রা ডাক চিৎকারে ঘুম ভেঙ্গে যায়। রাস্তায় এসে দেখি আমাদের দোকানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। প্রায় তিনটার দিকে ফায়ার সার্ভিসের লোকজন আসেন। খুব অল্প সময়ে আগুন নেভালেও, আমাদের সবকিছু পুরে যায়। দোকানের ফ্রীজ, অন্যান্য মালামালসহ সব মিলিয়ে আমার ৬ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। আইয়ুব আলী মোল্লার ও ৫ লক্ষ টাকার মালামাল পুরে গেছে। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এই ব্যবসা চালাই। এখন কিভাবে ঋণ শোধ করব জানি না।
আগুন লাগার কারণ সম্পর্কে মোঃ জালাল হাওলাদার বলেন, সবাই হয়ত বলবে, শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। আসলে তা নয়, শর্ট সার্কিট হওয়ার মত কোন ইস্যু নেই দোকানে। কেউ হয়ত শত্রæতা করে আগুন লাগিয়েছে। এটা সঠিক তদন্ত করলে পাওয়া যাবে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান সিরাজ বলেন, খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে যাই। আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category