• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে নালিশি জমির বসতঘর ভাংচুর

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
উচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একটি নালিশি জমির বসতঘর ও টয়লেট ভেঙ্গে দিয়েছে নিম্ন আদালতের জারিকারক। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার টাকিয়ারকুল এলাকায় এ ঘটনা হয়। যদিও উচ্চ আদালতের আদেশ পালনে পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় উচ্ছেদ অভিযান ও ভাংচুর বন্ধ করা হয়। ঘটনা বিষয়ে জানাগেছে, বসতবাড়ীর জমির মালিকানা নিয়ে এলকার বাসু দেব বাইন পক্ষের সাথে হাফিজা বেগম পক্ষের দীর্ঘদিন ধরে বাগেরহাট আদালতে মামলা চলার পর উক্ত মামলায় হাফিজা বেগম পক্ষ রায় পান। সে মোতাবেক মালিকানা দখলের জন্য আদালতের স্মরণাপন্ন হয় হাফিজা বেগম পক্ষ। এর আগে নিম্মআদালতের ওই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে স্থগিতাদেশ চান বাসুদেব বাইন পক্ষ। সে অনুযায়ী উচ্চ আদালতের বিচারক মামুনুর রহমান গত ৩০ মে ২০২৩ তারিখে নিম্ন আদালতের ওই রায় ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেন। অথচ উচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বসতবাড়ী বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু ও একটি ঘর এবং একটি টয়লেট সম্পূর্ণ ও আরেকটি ঘর আংশিক ভেঙ্গে ফেলা হয়। অতঃপর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ রক্ষায় বিকেল ৫ টার দিকে উচ্ছেদ অভিযান বন্ধ করেন বাগেরহাট আদালতের জারিকারক মোঃ নজরুল ইসলাম। বাসুদেব বাইনের পক্ষে ওই জমিতে বসবাসকারী মর্জিনা বেগম জানান, বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের জারিকারক নজরুল ইসলাম ওই বসতবাড়ী উচ্ছেদের জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল, পুলিশ ও ঢুলিসহ সরেজমিনে আসেন। তখন জারিকারক নজরুল ইসলামকে ওই জমিতে ৫টি ঘরে বসবাসকারীরা (বাসু দেব বাইন পক্ষ) হাইকোর্টের স্থগিতাদেশ দেখান। এরপর দীর্ঘ ৩ ঘন্টারও বেশী সময় ধরে ওই স্থগিতাদেশ সম্পর্কে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হওয়ার পর উচ্ছেদ না করে ফিরে যেতে চান অভিযানিক দল। তখন হাফিজা বেগম পক্ষ উক্ত জারি কারক নজরুল ইসলামের বিরুদ্ধে তাদের থেকে ৫০ হাজার টাকা নেয়ার অভিযোগ তোলেন এবং তাৎক্ষণিক ৫০ হাজার টাকা ফেরৎ চায়। এরপর হাফিজা বেগম পক্ষ জারিকারকদের দিয়ে জোর করে উচ্ছেদ অভিযান চালায়। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে পরে উচ্ছেদ অভিযান বন্ধ হয়। মর্জিনা বেগম আরো বলেন, বিষয়টির যথাযথ প্রতিকার দাবিতে তারা আদালতে যাবেন। এ বিষয়ে বাগেরহাট আদালতের জারিকারক নজরুল ইসলাম ৫০ হাজার টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, তিনি উচ্ছেদ করতে এসে দেখেন হাইকোর্টের স্থগিতাদেশ। তাই কতৃপক্ষের সাথে যোগাযোগ ও বুঝতে দীর্ঘ সময় অতিবাহিত হয়। যেহেতু বাগেরহাট আদালতের স্থগিতাদেশ নাই তাই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছিল। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category