• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাগেরহাটে ট্রাঙ্কের ভেতর তেকে পুলিশ সদস্যের বৃদ্ধ মায়ের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধিঃ / ২২৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি ।।

নিখোঁজের চারদিন পরে পুলিশ সদস্যের মাতা নীহারিকা হালদার (৭০) নামের এক বৃদ্ধা নারীর অর্ধগলিত মরদেহ বাড়ীর ট্রাঙ্ক থেকে উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনা তদন্তে বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন সংস্থা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। রামপাল থানা পুলিশ নিহতের লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করেছে ।

নিহতের বাড়ি উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা গ্রামে। সে মৃত ক্ষিতীশ হালদারের স্ত্রী। গত শুক্রবার থেকে সে নিখোঁজ হয়। ওইদিন একই গ্রামে তার মেয়ে রাধিকার বাড়িতে বেড়াতে যায়। এরপর সে বাড়িতে ফিরে আসে। পরে তাকে সোমবার সন্ধ্যা ৭ টায় ঘরের দরজায় তালাবদ্ধ অবস্থাতে ঘরে মালামাল রাখার ট্রাঙ্কের ভেতরে পাওয়া যায়।

রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, ওই বৃদ্ধার বেশকিছু গচ্ছিত টাকা রয়েছে বলে শোনা যায়। তার পুত্র বাবলু হালদার পুলিশের চাকরি করেন। আমাদের বিভিন্ন সংস্থা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ক্লু বের করা সম্ভব হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ পত্র দাখিল করেনি। কি কারণে ও কেন ওই বৃদ্ধাকে হত্যা করে তার নিজ ঘরের ট্রাঙ্কের ভেতরে তালাবদ্ধ করে রাখে দুর্বৃত্তরা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category