• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগেরহাটে থানার পাশেই খালেদা জিয়ার দোয়া মাহফিলের খাবার লুট আহত ২

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোংলা উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে খাবার লুটের ঘটনা ঘটেছে । এ সময় প্রস্তুতকৃত খাবার লুট ও নষ্ট করা হয়। এ হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন।

শনিবার (১২ জানুয়ারী) বিকেলে মোংলা থানা থেকে 20 মিটার দূরে হেলিপ্যাড মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে হামলার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানটির আয়োজন করা হয় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিমের সার্বিক তত্ত্বাবধানে। তিনি বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়া মাহফিল শুরুর আগেই সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং অনেক খাবার নষ্ট করে ফেলে। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় ছয় হাজার মানুষের জন্য খাবারের আয়োজন ছিল।

হামলার সময় বাধা দিতে গেলে দুইজন ব্যক্তি শারীরিকভাবে আহত হন। এ ছাড়া ঘটনাস্থলে থাকা ডেকোরেটর মালিক ও বাবুর্চিদের হুমকি-ধামকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত মাইনুল বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। দোয়া মাহফিল বানচাল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।

রামপাল উপজেলার ৬ নম্বর হুড়কা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছোবহান মোল্লা জানান, হামলার সময় জীবন বাঁচাতে তিনি মোবাইল ফোন ফেলে থানার ভেতরে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর রহমান বলেন, আমার স্যারেরা এসেছেন সেখানে ব্যাস্ত আছি পরে দিবো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category