• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগেরহাটে নানা আয়োজনে শেখ তন্ময় এমপির জন্মদিন পালিত

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে নানা আয়োজনে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের ৩৭তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে শনিবার (২৯ জুন) বাগেরহাট জেলা ছাত্র লীগের আয়োজনে আসর বাদ বাগেরহাট রেলরোড জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হয়। মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম সরদার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তালুকদার আবদুল বাকী, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান বদি, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জয়েসি আশরাফি জেমস, জেলা শ্রম লীগের সভাপতি খান রেজাইর রহমান মন্টু, জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শিপন, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত, তাতী লীগের সাধারন সম্পাদক এ্যাড ইফতেখারুল ইসলাম রানা, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক ওশান সরদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল ইসলাম রাজ, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক রানা সরদার, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মওলানা কবির হোসেন।

এদিকে বাগেরহাট আন্তঃ জেলা বাস মালিক সমিতির উদ্যোগে বাদ আসর বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদে মিলাদ মাহফিল উপলক্ষ্যে মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় বাগেরহাট আন্তঃ জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকিসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে আজ দুপুরে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের শালতলাস্থ বাগেরহাট উলূমে শরীয়াহ মাদরাসায় জন্মদিন উপলক্ষে শেখ তন্ময়ের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মুফতি মোঃ রফিকুল ইসলাম। পরে এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়। এ সময় জেলা ছাত্র লীগের বিভিণœ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category