• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগেরহাটে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বছরের পর বছর ধরে কাঠ দিয়ে শামুক ও ঝিনুক পুড়িয়ে চুন তৈরী হচ্ছে

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বছরের পর বছর ধরে কাঠ দিয়ে শামুক ও ঝিনুক পুড়িয়ে চুন তৈরী হচ্ছে । চুন তৈরীর কারনে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে তেমনি জীব বৈচিত্রের ধ্বংসের পাশাপাশি তীব্র হচ্ছে বায়ু দূষন। বাতাসে তীব্র গন্ধের কারনে যেন দম বন্ধ হয়ে আসছে। এর প্রভাবে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। দীর্ঘ বছর ধরে এ বে-আইনী কার্যক্রম চলমান থাকলেও দেখার কেউ নাই।
বাগেরহাটের চিতলমারী উপজেলার দুর্গাপুর এলাকায় পরিবেশবান্ধব শামুকের খোলস পুড়িয়ে রাতভর তৈরি করা হয় চুন। আর এ চুন তৈরি করতে প্রতিদিন জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে শত শত মণ কাঠ। নির্বিচারে নিধন চলছে গাছ।
সরেজমিন আরো দেখা গেছে, বাগেরহাটসহ বাইরের বিভিন্ন স্থান থেকে শামুকের খোলস সংগ্রহ করে এনে পুড়িয়ে অস্বাস্থ্যকরভাবে তৈরি হচ্ছে চুন। বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রম্ভগাতী গ্রামে শম্ভু সূত্রধরের রয়েছে শামুকের খোলস পোড়ানো কারখানা। অপরিচ্ছন্ন দুর্গন্ধযুক্ত খোলস মাসের পর মাস রাস্তার পার্শে গাদা মেরে রেখে সারা বছর পোড়ানো হয়। দুর্গন্ধযুক্ত ধোঁয়ায় দূষিত হয় এলাকা। ২০০৯ সাল থেকে চলছে এ কারখানা।
কারখানার আশপাশের বসতবাড়ির নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানায়, প্রতিদিন রাতেই চুন পোড়ানো হয়। যখন বড় ইলেট্রিক ফ্যান দিয়ে চুল্লিতে আগুন দেওয়া হয়, তখন চারদিক ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। বাতাসের তীব্র গন্ধে আস্তে আস্তে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। চোখ জ্বালা-পোড়া করে। শিশু ও বয়স্করা কাশিতে ভোগেন। চুল্লির চারপাশের প্রায় দু’কিলোমিটার এলাকার মানুষের রাতে ঘুমানোই কঠিন হয়ে ওঠে। দুর্গন্ধে প্রতিনিয়ত পত্যেকটি বাড়ির লোকেরা অসুস্থ থাকে।
শম্ভু সূত্রধর জানান, চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ তাকে শামুক ক্রয় ও চুন তৈরীর জন্য ট্রেড লাইসেন্স ও দিয়েছে। এছাড়া আর কোন কাগজপত্র আমার কাছে নাই। দীর্ঘ বছর চুন প্রস্তুত করেছি কোন সমস্য হয় নাই। একাধিক বার পরিবেশের ছাড়পত্রের আবেদন করলেও তা পাইনি। তিনি বলেন, আমার চুন বাগেরহাট, বরিশাল, ঝালকাঠিসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।
বাগেরহাট জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. কামরুজ্জামান সরকার জানান, বাগেরহাটে চুণ প্রস্তুতের জন্য মোল্লাহাট ও ফকিরহাট দুইটি কারখানার অনুমনি দেওয়া আছে। বাকি কেউ করে থাকলে তা সম্পূর্ন বেআইনী। কাঠ জ¦ালানী হিসেবে ব্যবহার করার কোন অনুমতি নাই। এ ধরনের বে-আইনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহন করা হবে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category