• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত-২

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার বলৈতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২ জন। পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম।

তিনি জানান, শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল ৮টার দিকে একটি ট্রাক চট্রগ্রাম থেকে মোংলা যাওয়ার পথে ফকিরহাটের বলৈতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক চালক সোয়েইব হোসেন (২২) ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত সহকারী জাহাঙ্গীর সরদার (৩০) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সোয়াইব হোসেন সাতক্ষীরার কাশিমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

এছাড়া একই দিন শুক্রবার রাত ৩ টার দিকে উপজেলার বলৈতলী একই এলাকায় ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক মোন্নাফ ফকির (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় ওই ট্রলিতে থাকা মাহবুব হাসান (২২) আহত হন। নিহত মোন্নাফ ফকির সিরাজগঞ্জের মান্নান ফকিরের ছেলে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category