• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগেরহাটে প্রভাষকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ বুধবার, ২১ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে জসিম উদ্দিন শাহীন (৪২) নামে এক প্রভাষকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ জুন) সকালে বাগেরহাট পিবিআই এর এসআই গুরুদাস মন্ডল এ মামলার স্বাক্ষ গ্রহন করেন।
এর আগে গত (৬ জুন) দুপুরে বিজ্ঞ সাইবার ট্রাইবুনালে বিচারক কনিকা বিশ্বাসের আদালতে মামলাটি দায়ের করেন এনায়েত করিম রাজীব নামে মোরেলগঞ্জ উপজেলায় কর্মরত এক সাংবাদিক। মামলায় এক মাত্র আসামী করা হয়েছে মোরেলগঞ্জ সরকারী সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের মৃত ইউনুস আলী হাওলাদারের ছেলে জসিম উদ্দিন ওরফে শাহীনকে।

বাদী পক্ষের আইনজীবী এ্যাড. মোমিনুল ইসলাম জানান, আসামী তার নিজ ফেজবুক আইডি দিয়ে মামলার বাদী সাংবাদিক এনায়েত করিম রাজীবের প্রোফাইলের স্কিন সর্ট দিয়ে বাজে মন্তব্য করে। আসামী উল্লেখ করে, এ আইডি ব্যবহারকারী একজন দাগী আসামী ও তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় ও আদালতসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে বলে প্রোফাইলে উল্লেখ করে। এতে মামলার বাদীর মান সন্মান ক্ষুন্ন করেছে ও সামাজিক ভাবে তাকে হেয় করা হয়েছে।। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই বাগেরহাটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে মামলার বাদী এনায়েত করিম রাজীব বলেন, মোরেলগঞ্জ সরকারী সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জসিম উদ্দিন ওরফে শাহীন ব্যক্তিগত আক্রসে আমাকে সামাজিক ভাবে হেয় করবার জন্য ফেসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা অসত্য তথ্য দিয়ে আমার সন্মানহানী করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category