• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে দশানীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন জেলা আওয়ামী লীগ, বাগেরহাট প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এসময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. ফরিদ উদ্দীন, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভুঁইয়া হেমায়েত উদ্দীন, যুবলীগের সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমসসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ, আনসার, বিএনসিসি ও রোভার ষ্কাউট দলের সদস্যরা মার্চ পাস্টের মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন।

এসময় মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন, জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান। পরে শান্তির প্রতিক কবুতর ও বেলুন আকাশে উড়ানো হয়।

বক্তারা বলেন, ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাধা উচুঁ করে দাড়াতে সক্ষম হয়েছে। দেশের প্রতি গভীর ভালবাসার মাধ্যমে সকলকে দেশ গঠনে ভুমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category