• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে সড়ক ও জনপথ নিয়ন্ত্রিত সড়কের দুই পাশের অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান শুরু।

দিনকাল বিডি / ৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ মে, ২০২৫

‎
বাগেরহাট প্রতিনিধি।
‎
‎বাগেরহাট সড়ক ও জনপথের আওতাধীন পিরোজপুর টু নওয়াপাড়া বিশ্বরোড এর মোড় পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের দুইপাশের প্রায় সহাস্রাধিক অবৈধ কাঁচা, কাঁচাপাকা ও পাকা স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার (১৪ মে) সকাল দশটা থেকে বাগেরহাটের বাসস্ট্যান্ড এলাকার রাস্তার পাশে থাকা এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয়।

বাগেরহাটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে সওজ, খুলনা জোন এর এস্টেট ও আইন কর্মকর্তা, পিজুস চন্দ্র দে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম বলেন, অবৈধ স্থাপনার কারণে প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটে। সড়কের দু’পাশ দখলমুক্ত করে সড়ক প্রশস্ত করলে দুর্ঘটনার সম্ভাবনাও অনেক কমে যাবে। মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান একটি প্রক্রিয়া। আমরা উচ্ছেদ অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ ও মাইকিং করে সতর্ক করেছি। এরপরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাই এখন তাদের স্থাপনা অপসারণ করা হচ্ছে।

সওজ, খুলনা জোন এর এস্টেট ও আইন কর্মকর্তা, পিজুস চন্দ্র দে জানান, পদ্মা সেতু চালু হওয়ায় সড়কে পরিবহনের চাপ বেড়ে গেছে। তাই সড়কে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে এই লক্ষ্যে সড়কের দুই পাশের সকল অবৈধ স্হাপনা উচ্ছেদের কাজ চলমান থাকবে।##

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category