• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগেরহাটে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ পালিত

দিনকাল বিডি ২৪ / ২০৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
গতির খেলা আর নয়, এবার হোক জীবনের জয়’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজ দেশের অনান্য স্থানের মত বাগেরহাটের কাটাখালি বিশ্বরোড মোড়ে খুলনা হাইওয়ে পুলিশ রিজিওনে প্রথম বারের মত সেবা সপ্তাহ- ২০২৪ এর উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন থেকে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন।

বাগেরহাটের কাটাখালি অংশে হাইওয়ে পুলিশ খুলনা রিজিওন এর আয়োজন কাটাখালী মোড়ে উদ্ভোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন থেকে যুক্ত হয় খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) তাসলিমা খাতুন, খুলনা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) নিজামুল হক মোল্যা, হাইওয়ে পুলিশ ইউনিট খুলনা অঞ্চলের পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, খুলনার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার, পিবিআই খুলনার পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ-৬ খুলনার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা, অতিরিক্ত জেলা প্রশাসক বাগেরহাট, নির্বাহি প্রকৌশলী সড়ক ও জনপদ বাগেরহাট, নির্বাহি প্রকৌশলী সড়ক ও জনপদ খুলনা, পরিচালক বিআরটিএ খুলনা বিভাগ, সহকারী পুলিশ সুপার মংলা সার্কেল, পুলিশের সংশিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাটাখালী মোড় থেকে একটি র‌্যালী বের হয়ে খুলনা-মোংলা মহাসড়কের কিছুঅংশ প্রদক্ষিণ শেষে কাটাখালী হাইওয়ে থানায় গিয়ে শেষ হয়।এই সেবা সপ্তাহ চলবে ১৩ থেকে ১৯ফেব্রুয়ারী পর্যন্ত ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category