• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাট পৌরশহরের প্রান কেন্দ্রের প্রনব জুয়েলার্সে ভয়াবহ চুরি

দিনকাল বিডি ২৪ / ১৯৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা সদরের পৌর শহরের প্রান কেন্দ্র রেলরোড সাধনার মোড়ের প্রনব জুয়েলার্সে ভয়াবহ চুরি সংঘঠিত হয়েছে। শুক্রবার দিনগত গভীর রাতের যেকোন সময় ওই জুয়েলার্সের দোকানের পিছনের ওয়াল কেটে অজ্ঞাত চোরেরা প্রবেশ করে কমপক্ষে ৯০ ভরি স্বর্নালংকার চুরি করে নিয়ে গেছে। জুয়েলার্সের মালিক ও স্বর্ন ব্যবসায়ী শহরের বাসাবাটি এলাকার প্রবীর কুমার সরকার প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। শনিবার সকালে এসে দেখে দোকানের ভিতর তছনছ করা এবং পিছনের ওয়াল কাটা। ফলে নিশ্চিত হন দোকানে চুরি হয়েছে। চোরেরা জুয়েলার্সের দোকানের প্রায় ৯০ ভরি স্বর্নালংকার চুরি করে নিয়ে গেছে। এ দিকে বাগেরহাট পৌর শহরের সাধনার মোড় এলাকায় ১০ ইঞ্চি ওয়াল কেটে চুরি হওয়ার ঘটনায় শহরের ব্যবসায়ীরা চরমভাবে চোর আতংকে পড়েছে। বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, জুয়েলার্সের দোকানে চুরি ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলসহ পুলিশ কর্মকর্তারা ওই জুয়েলার্স ভিজিট করেছেন। চোর সনাক্ত ও ধরতে পুলিশের কার্যক্রম শুরু করো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category