• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৫’শ রোগিকে চিকিৎসা সেবা

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনব্যাপী বাগেরহাট সদর উপজেলার দরিতাল্লুক কোডেক সেন্টারে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা প্রদান করেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পেয়ে খুশি রোগীরা।

মোঃ আবুলকালাম বলেন, এত বড় বড় চিকিৎসকদের সেবা নিতে হলে ঢাকায় যেতে হয়। বাগেরহাটে বসেই সেবা পেলাম, তাও বিনামূল্যে। খুব ভাল লেগেছে।
বাগেরহাটের পটর পাড়া থেকে চিকিৎসা নিতে এনামুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছি। এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে শুনে আসলাম। বিগ্রেডিয়ার জেনারেল (অব) ডা. ইউনুসর রহমানকে দেখালাম। খুব উপকার হয়েছে। এভাবে মাঝে মাঝে করলে স্থানীয় মানুষ উপকৃত হবে।

এদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউএসএ‘র লাস ভেগাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরিজের পরিচালক প্রফেসর চৌধুরী হাফিজুল আহসান, ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) ডা. ইউনুসর রহমান, প্রফেসর (কার্ডিওলজি) মির নেসার উদ্দিন আহমেদ, কার্ডিওখোরাসিক সার্জন ডা. এম.এ গফুর, ঢাকা ইউনাইটেড হসপিটালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক রফিকুস সালেহীন, গ্রীন লাইফ মেডিকেল

কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শেখ আঃ ফাত্তাহ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের কার্ডিলজি বিভাগের অধ্যাপক দিপল অধিকারী, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এর পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. সুদিপ্ত কুমার মুখার্জী, ডা. সেলিনা পারভীন, ডা. মাহবুবুর রহমান রোগীদের সেবা দিয়েছেন।

ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ চালু থাকবে বলে জানান বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক ডা. মোশাররফ হোসেন। তিনি বলেন, হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বাগেরহাটে একটি হৃদরোগের চিকিৎসার জন্য একটি হাসপাতাল করার প্রক্রিয়া চলছে। সেখানে খুবই স্বল্প ব্যয়ে মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হবে। যতদিন না হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হবে ততদিন পর্যন্ত এ ধরণের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category