• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাট-৩ আসনের ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টিতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার

দিনকাল বিডি ২৪ / ২২২ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের জাতীয় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার (উপজেলা নির্বাহী অফিসার) কার্যালয় থেকে সকল সরঞ্জামাদী সরবরাহ করছেন তারা।

দুই উপজেলায় ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টিতে ব্যালট পেপার সরবরাহ করা হচ্ছে আজ(শনিবার ৬ জানুয়ারী)। আর বাকি ৬৭টি কেন্দ্রের ব্যালটসহ সকল প্রকার সরঞ্জাম রবিবার (৭ জানুয়ারি) সকালে পাঠানো হবে। তবে কেন্দ্র গুলোর ব্যালট ও অন্যান্য মালামাল কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে রেখেই ভোটের কেন্দ্রে কোন্দ্রে পৌছানো হচ্ছে বলেও জানান তারা।

রামপাল সহকারী রিটার্নিং কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এবং মোংলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল জানান, রবিবার ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচন। তাই এবারের ভোট উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুরো প্রস্তুতিমুলক ব্যাবস্থা নিয়েছে প্রশাসন।

এ আসনে সর্বমোট ৯৬টি কেন্দ্রকে উপযুক্ত করে প্রস্তুত করা হয়েছে। রামপাল ও মোংলার দুই উপজেলায় ৯৬টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রকে অতিগুরুত্বের সাথে দেখা হচ্ছে। তাই এ আসনটিতে ৮জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজ করছে। এছাড়া মোংলায় ৭০ জন নৌবাহিনী, র‍্যাব , বিজিবি ও পুলিশ থাকবে। আর রামপালে থাকবে সেনা বাহিনীর সদস্যরা।

এখন পর্যন্ত পুরো দুই উপজেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সকলের সহযোগীতা থাকলে আগামীকাল ৭ জানুয়ারী উৎসব মুখর পরিবেশে দেশের মানুষকে সরকার একটি অবাধ সুষ্টু নিরপেক্ষ নির্বাচন উপহারের জন্য সকল প্রস্তুতি গ্রহন করেছে প্রশাসনের পক্ষ থেকে।

এ বিষয়ে রামপাল উপজেলাে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্তুতি শেষ করা হয়েছে। এ জন্যে গণমাধ্যমের কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category