• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেহাটের চিতলমারীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, উত্তেজিত জনতার ৪টি বসতঘরে অগ্নিসংযোগ

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ৬ মে, ২০২৩

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের চিতলমারীর নালুয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল জব্বার শেখ(২৬) নামে এক কৃষক নিহত ও মোঃ রাজিব শেখ(২৬) গুরুতর আহত হয়েছে। এসময় উত্তেজিত জনতা প্রতিপক্ষ দেলোয়ার মুন্সি ও আকাশ মুন্সির বাড়ীতে অগ্নিসংযোগ করে। নিহত আব্দুল জব্বার শেখ চিতলমারী উপজেলার বড়বাক এলাকার আব্দুল হক শেখের ছেলে ও গুরুতর আহত মোঃ রাজিব শেখ উপজেলার গোড়া নালুয়া এলাকার মোঃ তৈয়ব শেখের ছেলে। শুক্রবার (৫ মে) রাত পোনে দশটার দিকে এ ঘটনা ঘটে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক সৈয়দ বাবুল আক্তার নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত পোনে দশটার দিকে গোড়া নালুয়া এলাকায় আছমা নামে এক নারীর শ্লীলতাহানীর বিষয় নিয়ে আব্দুল জব্বার শেখ ও মোঃ রাজিব শেখের সাথে প্রতিপক্ষ দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ও দিনু মুন্সির সাথে তর্ক-বিতর্ক ও হাতাহাতির একপর্যায়ে দেলোয়ার মুন্সি আকাশ ধারালো ছুরি দিয়ে ভিকটিমদ্বয়কে গুরুত্বর আঘাত করে ।

এ সময় তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষনা করেন এবং আহত মোঃ রাজিব শেখের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । এ বিষয়কে কেন্দ্র করে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ও দিনু মুন্সির বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবরপেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক দেলোয়ারের মাকে থানায় নিয়ে আসে।

জেলা পুলিশ সুপার মোঃ আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলদ্বয় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category