• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় কথাকাটির জেরে যুবককে কুপিয়ে হত্যা

দিনকাল বিডি ২৪ / ১৮৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর বাঘায় খেজুরের গাছ ঝোড়া বাটাল দিয়ে লিখন হোসেন (২৬) নামের এক বেসরকারী কোম্পানির কর্মচারী কুপিয়ে হত্যা করেছে নাসিফ হোসেন নামের এক প্রতিবেশী।

মঙ্গলবার সকালে ১১টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত লিখন হোসেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের সাদেক আলীর ছেলে।

জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের নিচে পদ্মার জলাশয়ে মাছ ছাড়ে লিখন ও তার পরিবারের লোকজন। একই গ্রামের বাচ্চু হোসেনের ছেলে নাসিফ হোসেন (৩৫) ওই ছাড়া মাছ গলিকে নিজের দাবি করে বাধা দেয়। এ নিয়ে সোমবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

এরই জেরে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে লিখন হোসেনের বাড়ির পাশে দাড়িয়ে ছিল প্রতিবেশী নাসিফ হোসেন। এ সময় লিখন বাড়ি থেকে বের হলে সোমবারের কথাকাটাকাটির জের ধরে খেজুরের গাছ ঝোড়া বাটাল দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিখনের মা হাসেনা বেগম বলেন, আমার ছেলে ঢাকায় একটি বেসরকারি কম্পানিতে চাকরি করে। রোববার ছুটি নিয়ে বাড়ি এসেছে। আমার প্রতিবেশি বাচ্চুর ছেলে নাসিফ হোসেনের সাথে সোমবার দুপুরে পদ্মা নদীর ধারে কথাকাটাকাটি হয়। এর জের ধরে বাড়ির পাশে একা পেয়ে খেজুরের গাছ ঝোড়া বাটাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর ও কিশোরপুর গ্রামের আবদুর কাদের মোল্লা বলেন, পরস্পর তারা প্রতিবেশি। লিখন হোসেনের কোন জমি নেই। সে পদ্মার পানি কমে যাওয়ায় কিছু জলাশয় হয়েছে। সেখানে কিছুদিন আগে মাছ ছেড়েছে লিখন। পদ্মার ধারে নাসিফ হোসেনের জমি দাবি করে জলাশয়ে মাছ চাষ করতে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে খেজুরের গাছ ঝোড়া বাটাল দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ বিষয়ে বাঘা থানার (ইন্সপেক্টর) ওসি তদন্ত সবুজ রানা বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপতাালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category