• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় নকল রাজস্ব স্ট্যাম্পসহ র‌্যাবের হাতে ধরা শহিদুল

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বিপুল পরিমান নকল রাজস্ব স্ট্যাম্পসহ শহিদুল ইসলাম (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত্র সাড়ে ১২ টায় র‌্যাব-৫ এর একটি অপারেশন দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে নকল রাজস্ব স্ট্যাম্পসহ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। সে উপজেলার বলিহার বেতীপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
এ বিষয়ে রাজশাহী র‍্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার সাংবাদিকদের বলেন, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে লোক চক্ষুর অন্তরালে নকল রাজস্ব স্ট্যাম্পসমূহ নিজ দখল/হেফাজতে রেখে বিক্রয় করে সরকারের পাশা-পাশি জনসাধারণের ক্ষতিসাধন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১ লক্ষ ৩১ হাজার পিচ বিভিন্ন ধরনের নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়।
এ বিষয়ে বাঘা থানার দায়িত্বরত ডিউটি অফিসার উপপুলিশ পরিদর্শক নাসরিন খাতুন বলেন, রাজশাহী র‌্যাব-৫ বাদি হয়ে প্রতারনার মামলা দায়ের করেছেন। আসামী শহিদুল ইসলাকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category