• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাঘায় বাড়িতে আর ফেরা হলো না কলেজ শিক্ষার্থীর

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী)প্রতিনিধি,,

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭)বুধবার (০৫-১১-২০২৫) রাতে মারা গেছে। বৃহসপতিবার (০৬-১১-২০২৫) সকাল ১১টায় শাহদৌলা সরকারি কলেজ মাঠে জানাযার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
জীবন যুদ্ধে হেরে গেলেও মানুষের ভালবাসার কাছে হেরে যাননি নিহত কলেজ শিক্ষার্থী। দুর্ঘটনায় মৃত্যুর দৃশ্য থেকে ইয়ামিনের ছোট চাচা আল আমিন সবাইকে অনুরোধ করলেন মাথায় হিলমেট পরে মোটরসাইকেল চালানোর।
জানাযার নামাজে ইমামতি করেন নিহতের দাদা আব্দুর রহমান এছা। জানাযায় দাড়িয়ে স্বজনের সাথে অঝরে কেঁদেছেন অনেকেই। জানাযায় অংশ নেন- রাজনৈতিক, সামাজিক সংগঠন,শিক্ষক-শিক্ষার্থী বন্ধু বান্ধব সহ শ্রেণী পেশার হাজারো মানুষ।
উপস্থিত ছিলেন-রাজশাহী জেলা বিএনপি আহবায়ক ও ত্রয়োদশ নির্বাচনে রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ,সাবেক যুগ্ন আহবায়ক অনোয়ার হোসেন উজ্জল,বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,বাঘা-চারঘাট উপজেলা-পৌর বিএনপির নেতা- ফকরুল হাসান বাবলু,সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জাকিরুল ইসলাম বিকুল, তফিকুল ইসলাম তফি, সাইফুল ইসলাম,নজরুল ইসলাম মাষ্টার, মোকলেছুর রহমান মুকুল,রেজাউল করিম,মাসুদ করিম টিপু,আনোয়ার হোসেন পলাশ,আব্দুল লতিব,আফাজ উদ্দীন, ব্যবসায়ী কামাল হোসেন,জগলু শিকদার, জামায়াতের ইসলামীর উপজেলা আমির আব্দুল আল মামুন নহু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, জিয়া পরিষদের বাবুল ইসলাম,কৃষক দলের-সেলিম আরিফ, জহুরুল ইসলাম স্বপন,জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, উপজেলা যুব দলের সালে আহমেদ সালাম,শফিউর রহমান,সহিদুল ইসলাম,কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, আব্দুল হামিদ, কলেজ শিক্ষক আব্দুল হানিফ মিঞা, গোরস্থান কমিটির সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, জেলা সংগ্রামী দলের মওদুদ আহমেদ মধু, মৎস্যজীবি দলের মামুনুর রহমান,শিক্ষার্থী শান্ত মিঞা প্রমুখ।
ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়,কারিগরি ও কৃষি কলেজের শিক্ষার্থী নিহত ইয়ামিন বাঘা পৌরসভার (জিরো পয়েন্ট) মিলিকবাঘা গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ বিন মুসার ছেলে ও বিএনপি নেতা- সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,যুবদল নেতা আলামিনের ভাতিজা। (সহোদর ভাইয়ের ছেলে) ।
পারিবারিক সুত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার(৩০-১০-২০২৫) উপজেলার বাঘা-আড়ানী সড়ক হয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন ইয়ামিন। উপজেলার আমোদপুর জামে মসজিদের উত্তর বাঁকে সামনে থেকে আসা পণ্য বোঝাই ট্রাক(খুলনা মেট্রো-ড,১১-০৩৮৮)’র পাশ কাটিয়ে বের হওয়ার সময় ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন ইয়ামিন। তার মাথায় হিলমেট ছিলনা।
প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাজশাহী নগরীর বেসরকারি হাসপাতাল সিডিএমএ (আইসিইউসি) ভর্তি করা হয়। ৩দিন পর ঢাকার এভার কেয়ার হাসপতালে নেওয়া হয়। সেখানেই মারা যান।
মুসার সহোদর বড় ভাই আব্দুল্লাহ আল মামুন জানান,৭বছর আগে ২০১৮ সালের ২৯ অক্টোবর ইউসুফ বিন মুসা এক ছেলে ১ মেয়ে রেখে ৩৫ বছর বয়সে হৃদ রোগে মারা যান। তখন ইয়ামিনের বয়স হয়েছিল ১০ বছর।
অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, ঘটনার পর ট্রাক রেখে চালক-হেলপার পালিয়ে যায়। পরে ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category