• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় বিপুল পরিমাণ ফেনসিডিল-সহ র‌্যাবের জালে ২জন মাদক কারবারী

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় ৫৮৯ বোতল ফেনসিডিল-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ৩টায় বাঘা থানাধীন বাঘা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবাররীরা হলো: রাজশাহী মহানগরীর পবা থানাধীন মদনহাটি গ্রামের মৃত মেছের আলীর ছেলে মোঃ নাজমুল হুদা (৩৫) ও কাটাখালী থানাধীন নওদাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ সোহেল রানা (৩০)।
মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক কারবারী ১টি সিএনজি যোগে চারঘাট থানার ইউসুফপুর হতে বাঘা থানার দিকে মাদকের বড় চালান নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৩টায় বাঘা থানাধীন বাঘা বাজারের সামনে চারঘাট টু বাঘা গামী পাঁকা রাস্তার উপর র‌্যাবের একটি চেকপোষ্ট পরিচালনা করা হয়। এ সময় বর্নিত সিএনজি চেকপোষ্টের সামনে আসলে সংকেত দিয়ে থামিয়ে ৫৮৯ বোতল ফেনসিডিল-সহ নাজমুল হুদা ও সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত ১টি ব্যাটারী চালিত সিএনজি।
গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category