• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী,আটক দু’টি মামলা দায়ের

দিনকাল বিডি / ২৭৪ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে, মঙ্গলবার(৪ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জনৈক জামালের আম বাগান থেকে ভারতীয় নিষিদ্ধ ৭৪৩ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলো- বাঘার আলাইপুর এলাকার খাদেমুলের ছেলে চপল আলী (৩৫), ভারতের মূর্শিবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারি গ্রামের নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪)।

জেলা ডিবির এসআই ইনামুল ইসলাম জানান, ভারতীয় নাগরিক জামরুল শেখ ওইদিন রাতে সীমান্তর এলাকার পদ্মা নদী পাড়ি দিয়ে ফেন্সিডিলগুলো বাংলাদেশে এনে পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জামালের আম বাগানে বেচাকেনা করবে।

সেখানে মাদক ব্যবসায়ীরা ওই ফেন্সিডিলগুলো নিবে মর্মে গোপনসুত্রে তথ্য পেয়ে ডিবি পুলিশের সদস্যবৃন্দ আম গাছে উঠে ওৎ পেতে থাকে। এমন এক সময়ে ভারতীয় নাগরিক জামরুল বাংলাদেশী মাদক ব্যবসায়ীদের কাছে ফেন্সিডিলের বস্তাগুলো হস্তান্তর করছিল।

এসময় ডিবি সদস্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়লে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে দুইজনকে হাতেনাতে আটক করে ৭৪৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জামরুল শেখ জানান, এর আগেও এ ধরনের ফেন্সিডিলের বাংলাদেশে এনেছে।

বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেন্সিডিলের বস্তা টিউবের সাথে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেয়। চপল আলী জানান, সে দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা করে আসছে।

বাঘা থানা সুত্রে জানা যায়, চপল আলী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।
ডিবি পরিদর্শক (ওসি) আব্দুল হাই জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দু’টি আইনে মামলা করা হয়েছে।

এর একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরেকটি অবৈধ অনুপ্রবেশের অপরাধে।
উল্লেখ্য, গত মাসে জেলা ডিবি পুলিশের অভিযানে সাড়ে সাত কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে এবং ৫৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category