• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাঘায় শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে পুড়ে মরলো গৃহবধু!

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়ে এক গৃহবধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিসাৎধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টায় সে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার সহোদর ভাই আসলাম আলী বলেন তার বোনের মরদেহ রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে রাখা হয়েছে। এই দিন শনিবার সকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই গৃহবধুর নাম মুন্নি খাতুন(২৮)। সে বাঘা পৌরসভার চক নারায়নপুর গ্রামের সুরুজ আলীর স্ত্রী ও একই পৌর সভার মিলিক বাঘা গ্রামের নাজিমুদ্দীনের মেয়ে।
পারিবারিক সুত্রে জানা গেছে,তার ৭বছরের ১ ছেলে ও ৪ বছরের মেয়ে রয়েছে। পারবিারিক কলহের জের ধরে নিজের শরীরে ডিজেলে ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবার থেকে দাবি করা হয়েছে। তবে এমন দাবি অস্বিকার করেছেন তার সহোদর ভাই আসলাম আলী। তিনি জানান,তার বোনের স্বামীই শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।

যোগাযোগ করে সুরুজ আলীর বক্তব্য না পেয়ে তার ভাতিজা সাব্বির আলীর সাথে কথা হলে বলেন, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তার স্বামী ঘুমন্ত থাকা অবস্থায় ভোর রাতে ডিজেল তেল নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় মুন্নি। পরে চিকৎকার শুনে উঠে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র নেওয়া হয়। সেখান থেকে রামেকে ভর্তি করা হয়। মেশিনে ব্যবহারের জন্য ডিজেল বাড়িতে রাখা ছিল বলে জানান তিনি।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র চিকিৎসক অখিল পাল বলেন, স্বজনরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে রামেক হাসপাতালে রেফর্ড করা হয়। বিশ্বস্ত সুত্রে জানা গেছে, রামেক হাসপাতালের চিকিৎসকের কাছে নিজের শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন গৃহবধু। তবে এ কথা সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। অপর এক সুত্রে জানা যায়,পারিবারিক কলহের জেরে গৃহবধুর স্বামী ডিজেল ঢেলে নিজের ঘর-বাড়ি পুড়িয়ে দিতে চেয়েছিল।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর বিশ্বাস বলেন, রোগীটিকে সকালে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন) ভর্তি করা হয়। দুপুরের দিকে রোগীর স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবেন বলে হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বরতদের জানায়। সেখান থেকে ছাড়পত্র নিয়ে তারা হাসপাতালের বাইরে নিয়ে আসেন। তবে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার বিকেলে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন স্বজনরা। জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত অবস্থায় পান। আইনগত ব্যবস্থাগ্রহনের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category