• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘায় শোক দিবস অনুষ্টানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৮ আগষ্ট) বিকালে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
সভায় সভাপতিত্ব করেন পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সামিউল আলম নয়ন সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সদস্য মাসুদ রানা তিলু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মাসুদ লতা, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category