• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় হাসুয়া দিয়ে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার ,

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায়, ধারালো হাসুয়া দিয়ে বাবাকে হত্যার দায়ে ছেলে শুকুর আলী পাকা (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮-৮-২৩) দিবাগত রাত সাড়ে ১২ টায় মীরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৯-৮-২০২৩) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার পর পলাতক ছিল শুকুর আলী পাকা । পরে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত রুস্তম আলী পাকা (৭০) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জের হরিরামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শুকুর আলী পাকা তার বাবার গাছ বিক্রি করে টাকা নিতে চাচ্ছিল। বাবা রুস্তম আলী গাছ বিক্রি করে টাকা দিতে রাজি হননি। এ নিয়ে সোমবার দিবাগত রাতে বাবা-ছেলের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে রুস্তম আলীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী পাকা। ঘটনার পর শুকুর আলী পাকা পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর শোকে কাতর পুরো পরিবার। বাবাকে হত্যা করে শুকুর আলী পাকা গেল জেল হাজতে। এক ছেলে আর এক মেয়ে নিয়ে বিপাকে পড়েছে শুকুর আলী পাকার স্ত্রী রিপা খাতুন। কোথায় দাড়াবে সে । রিপা খাতুন বলেন, পেয়ারার ব্যবসা করার জন্য বাবার ৬টি মেহগিনির গাছ বিক্রি করতে চেয়েছিলেন শুকুর আলী পাকা।
মামলার তদন্তকারি অফিসার উপরিদর্শক (এস আই) সাইদুল ইসলাম জানান, নিহতের অপর ছেলে নজরুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেছেন। এ মামলায় শুকুর আলী পাকাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা স্বিকার করেছে শুকুর আলী পাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category