• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘার দুই মাদক সম্রাট ৬৭৭ বোতল ফেন্সিডিলসহ আটক

দিনকাল বিডি ২৪ / ১১২১ Time View
প্রকাশঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলার শীর্ষ দুই মাদক স¤্রাটকে ৬৭৭ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী একটি অপারেশন দল। আটককৃত- আলম হোসেন (৪৫) ও মিঠুন আলী (৩০) বাঘা উপজেলার সীমান্ত এলাকার আলাইপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (০৮-০২-২০২৪) রাতে নাটোর জেলার বড়াইগ্রাম থানার কয়েন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

সূত্রে জানা গেছে, র‌্যাব-৫, রাজশাহীর অপারেশন দল, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার মাধ্যমে জানতে পারেন যে, মাদকদ্রব্য ফেন্সিডিলের একটি চালান নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন কয়েন বাজার হয়ে জোনাইল বাজারের দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের টহল দল ০৮ ফেব্রæয়ারি রাত পোনে ৮ টার দিকে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন কয়েন বাজার এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে দু’জন ব্যক্তিকে আটক করেন।

জিজ্ঞাসাবাদে তাদের আচরণ অসংলগ্ন হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে ১০০ বোতল ফেন্সিডিল দুইটি মোবাইল, চারটি সীম কার্ড এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ আসামী আলম হোসেন (৪৫), পিতা-মৃত রিয়াজ উদ্দিন মন্ডল ও মিঠুন আলী (৩০), পিতা-মোঃ লুৎফর রহমান, উভয় সাং-আলাইপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীদ্বয় কে আটক করেন।

এ ঘটনার পর জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা জানায় যে, মোঃ মিঠুন আলী (৩০) এর বসত বাড়িতে আরো মাদকদ্রব্য ফেন্সিডিল লুকায়িত আছে। পরবর্তীতে আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে, রাত ১২.৩০ ঘটিকায় রাজশাহী বাঘা থানার আলাইপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ মিঠুন আলীর বসত বাড়ির শয়ন ঘর হতে ৫৭৭ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ দিয়ে সর্বমোট ফেন্সিডিল দাড়ায় ৬৭৭ বোতল।

এদিকে র‌্যাবের একজন মুখপাত্র জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা জব্দকৃত আলামত ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছে, যা উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় বাঘা সীমান্ত এলাকার চিহৃত ও পেশাদার মাদক ব্যবসায়ী। এলাকার মানুষ তাদেরকে মাদক স¤্রাট বলে চেনে-জানে। তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে বলেও স্বাক্ষীদের সামনে অকপটে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category