• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় ‘একটি শিশু একটি গাছ’ প্রকল্পের উদ্বোধন ও ত্যাগী ভলান্টিয়ার ডে পালন

দিনকাল বিডি ২৪ / ৩০২ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
একটি শিশু একটি গাছ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৭-০১-২০২৪) প্রকল্পের উদ্বোধন এবং ত্যাগী ভলান্টিয়ার ডে পালন উপলক্ষে বাঘা উপজেলার কালিদাশখালি উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করে গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন। দিনব্যাপি কর্মসুচির মধ্যে ছিল- প্রকল্পের উদ্বোধন, র‌্যালি,ডেন্টাল ক্যাম্প,কুইজ প্রতিযোগিতা,খেলাধূলা,র‌্যাফেল ড্র ও পুরুস্কার বিতরণ। প্রকল্পের উদ্বোধন করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মুনসুর আলী।

এতে সভাপতিত্ব করেন গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন এর সভাপতি ও প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্যকালে তিনি বলেন, পরিবেশের ভারসম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রকল্পের মাধ্যমে সদ্য ভূমিষ্ঠ প্রতিটি শিশুকে গাছ উপহার, শিশুর তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসাসেবার ব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের নিউট্রিশন নিশ্চিত ও পারিবারিক উন্নয়ন করারও উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি।

এই কার্যক্রমকে প্রসারিত করতে ইউনিয়নভিত্তিক ভলান্টিয়ার ইউনিট এবং মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট ও রোভারদের মাধ্যমে গঠন করা হয়েছে ত্যাগী ভলান্টিয়ার ইউনিট। যাদের মাধ্যমে সদ্য ভূমিষ্ঠ শিশুদের তথ্য সংগ্রহ ও গাছ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

বর্তমানে দেশের কয়েকটি জেলায় ২৬টি ইউনিটে সিটি কর্পোরেশন,জেলা,উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের গন্ডি পেরিয়ে বিশ^ব্যাপি কার্যক্রম পরিচালনার জন্যও কর্মপরিকল্পনা গ্রহন করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক,সহকারি শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন- গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category