• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাঘায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর,চিকিৎসাধীন মা,

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

আব্দুল হামিদ,বাঘা (রাজশাহী) প্রতিনিধি
কবিরাজে কাছে হাঁড় ভাঙার চিকিৎসা করাতে যাওয়ার পথে রাজশাহীর বাঘায় জামিল হোসেন (৫) নামে এক শিশু ট্রাকের (রাজ মেট্রো- ড-১১ -০১৭৮) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। বাম হাতের হাঁড় ভেঙ্গে শিশুর মা রওশনারা বেগম আহত হয়েছে । মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮ টায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মুঞ্জিল হোসেনের ছেলে।
জানা য়ায়, নিজের ভ্যানে চড়ে কবিরাজের কাছে যাওয়ার পথে উপজেলার দিঘা আঠালিয়া জামাল ম্যানেজারের বাড়ি সংলগ্ন এলাকায় বালি বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে মা ও শিশু ট্রাকের চাকার তলে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শিশু ও বাম হাতের হাঁড় ভেঙে আহত হয় শিশুর মা। স্থানীয়রা চালক প্রনব কুমার ও রেবার হাসান আলীকেসহ ট্রাকটি আটক করে এবং নিহত শিশুর মা রওশনারা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত শিশুর পিতা জানান, রমজানের প্রথমদিন ভাই-বোন খেলার সময় জামিলের গলার কলারবোনের হাড় ভেঙ্গে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হলেও ফলাফল ভালো পাননি।
মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্বামী- স্ত্রী শিশুকে নিয়ে নিজের ভ্যানযোগে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গবরগাড়ি গ্রামের কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। পথি মধ্যে র্দুঘটনায় প্রাণ হারায় ছেলে আহত হয় স্ত্রী। নিজের চোখের সামনে সেই দৃশ্য মনে হতেই বাকরুদ্ধ হচ্ছিলেন মুঞ্জিল হোসেন। আসর নামাজের পর নিজ গ্রামে জানাযার নামাজ শেষে দাফন করা হবে বলে নিহতের পারিবারি সুত্রে জানা গেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, চালক ও লেবার সহ ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে নিহত শিশুর পিতা বাদি হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছে। শিশুকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category