• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় তারুণ্যের উৎসব’২০২৫, ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঘা পৌরসভা , রানার্স আপ উপজেলা প্রশাসন

দিনকাল বিডি / ১০৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত ক্রিকেট টর্নামেন্ট খেলায় ৩রানে জয়লাভ করেছে বাঘা পৌরসভা ক্রিকেট দল। টসে জিতে ব্যাট করতে নেমে সীমিত ১৪ ওভারে ৭ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে পৌরসভা ক্রিকেট দল। ১৮৭ রানের জয়ের লক্ষমাত্রা নিয়ে ১৪ ওভারে ১৮৩ রান করে বাঘা উপজেলা প্রশাসন ক্রিকেট দল। সেরা বোলিং বাঘা পৌর সভা ক্রিকেট দলের মতিউর রহমান, ম্যান অব দ্যা ম্যাচ বিধান ও উপজেলা ক্রিকেট দলের কবির হোসেন সেরা ব্যাটস ম্যান নির্বাচিত হয়েছেন ।
শনিবার(১৮-০১-২০২৫) শাহদৌলা সরকারি কলেজ মাঠে বাঘা উপজেলা ক্রিকেট দল ও বাঘা পৌরসভা ক্রিকেট দল খেলায় অংশ গ্রহন করে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোঃ তরফদার আক্তার জামিল খেলার উদ্বোধন ঘোষনা করেন। ধারা ভাষ্যকর হিসেবে ছিলেন- শরিফুল ইসলাম,শিক্ষক বিকে রায়, প্রভাষক আব্দুল হানিফ মিঞা । অ্যাম্পায়ার হিসেবে দায়িতে ছিলেন-প্রভাষক সালাইদ্দীন শিমুল,শিক্ষক আবু হেনা মোস্তফা জামান বাপ্পি।
খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলকে সন্মাননা উপহার(ট্রফি) তুলে দেন উপজেলা নিবাহি অফিসার শাম্মী আক্তার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম,ডাঃ আখতার রহমান, উপজেলা নির্বাচন অফিসার গোলাম আযম, প্রভাষক তাহমিদুল ইসলাম, প্রভাষক সোহেল রানা, প্রভাষক মতিউর রহমান, প্রভাষক মোশারফ হোসেন, প্রভাষক লীলন আলী, প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্রের অফিসার মুনসুর আলী, সহকারী কাস্টডিয়ান (বাঘা জাদুঘর) দবির হোসেন, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, আলপনা ইয়াসমিন(স্থানীয় সরকার বিভাগ, বাঘা), বাঘা স্পোটস একাডেমীর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বাবুল, পরিচালক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

জানা যায়, তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ- এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শ্লোগান সামনে রেখে- যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক ত্বাবধানে “তারুণ্যের উৎসব-২০২৫” শুরু হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন,পৌরসভাসহ উপজেলার বিভিন্ন দপ্তর কর্মসূচি চলমান রেখেছে। কর্মসূচি মধ্যে রয়েছে-আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা,তরুণদের অংশগ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জলাবদ্ধতানিরসন, তারুণ্যের উৎসব ভলিবল প্রতিযোগিতা, জুলাই ৩৬ বিষয়ক চিত্রাাঙ্কন প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা,তারুণ্যের উৎসব সংক্রান্ত আলোচনা সভা,স্যানিটেশন,হাইজিনও স্বাস্থ্য সচেতনতা বিষযক সভা, যুব সমাবেশ,ফ্লন্টিয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা, প্লাস্টিক পণ্যর বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, কিশোর কিশোরীদের পুষ্ঠি বিষযক কর্মশালা,ব্রেস্ট ক্যান্সারবিষয়ক কর্মশালা, কারুশিল্প মেলা/, পিঠা উৎসব/তারুণ্য মেলাসহ, বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category