• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাঘায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
“প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই বিষয় সামনে নিয়ে রাজশাহীর বাঘা উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাঘা উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর আয়োজনে মঙ্গলবার (১১জুন’২৪) উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক আখলাক-উজ-জামান ।

তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ অভীষ্ঠ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন করে দক্ষ জনগোষ্ঠীতে রুপান্তর করার লক্ষ্যে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তত্বাবধানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কাজ করে যাচ্ছে। বিদেশগামী লোকজন এই সুবিধা গ্রহন করলে তারা ক্ষতিগ্রস্থ হবেননা। এছাড়াও অভিবাসী হিসেবে ফেরত আসা ব্যক্তিরাও আবেদনের মাধ্যমে সরকারের দেওয়া সুবিধা পাবেন।

উপজেলা নিবার্হী অফিসার তরিকুল ইসলাম বলেন, আমাদের প্রত্যেককের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান হওয়াটা খুবই দরকার। বর্তমান প্রেক্ষাপটে দক্ষতা উন্নয়ন অর্জন করে এলাকার সকল পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে পিছিয়ে থাকা এই মানুষদের সমাজের মূলধারার মানুষের সাথে সম্পৃক্ত করতে হবে।

উপজেলা বিআরডিবি অফিসার ইমরান আলীর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাদক নুরুজ্জামান,প্রধান শিক্ষক বাবুল ইসলাম,সাংবাদিক সৌমেন মন্ডল প্রমুখ। সেমিনারে সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, বিদেশ ফেরতকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category