• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘায় দুই ছিনতাইকারিসহ গ্রেপ্তার-৩ ,

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় দুই ছিনতাইকারিসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই ছিনতাইকারি হলো- মহন বিশ্বাস ঠান্ডু (২২) ও জনি হক (২২)। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে জয় হোসেনকে। মঙ্গলবার (৯ অক্টোবর)রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়,মঙ্গলবার রাত সাড়ে ৭টায় এক ঔষধ কোম্পানির মার্কেটিং অফিসার মিজানুর রহমান মোটরসাইলে নিয়ে চারঘাট থেকে বাঘায় আসছিল। এসময় দুই ছিনতাইকারি- মহন বিশ্বাস ঠান্ডু (২২) ও জনি হক, ফাঁকা রাস্তায় গতিরোধ করে তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। রাস্তায় চলার সময় ভ্যান চালক আসাদ, বিষয়টি জানতে পেয়ে ছিনতাইকারির মোটরসাইকেলের আগে তার ভ্যান দিয়ে ব্যারিকেট দেয়। ছিনতাইকারিদের কাছে থাকা ছুরি দিয়ে ভ্যান চালকের ডান পায়ের গোড়ালিতে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টার করে। তার চিৎকারে স্থানীয় জনতা ছিনতাইকারি দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। মঙ্গলবার (৯ অক্টোবর)রাত ৮টার দিকে মনিগ্রাম ইউনিয়নের খেড়–র মোড়ে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত ভ্যান চালক আসাদ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। আহত আসাদ আলী বাঘা উপজেলার হরিপুর(তুলশিপুর) গ্রামের মন্টু প্রামানিকের ছেলে।
ঔষধ কোম্পানির মার্কেটিং অফিসার মিজানুর রহমান চারঘাট উপজেলার রায়পুর গ্রামের আশরাফ আলীর ছেলে। ছিনতাইকারি মহন বিশ্বাস ঠান্ডু চারঘাট উপজেলার গৌরা গ্রামের আলম বিশ্বাসের ও জনি হক (২২) একই গ্রামের রহমান আলীর ছেলে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, ছিনতাইয়ের ঘটনায় মিজানুর রহমান বাদি হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে জয় হোসেনকে। বুধবার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category