• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় নাট্যকার,নির্মাতা শিমুল সরকারকে পিটিয়ে- কুপিয়ে জখমের অভিযোগে মামলা

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
গত রোববার(৭ জানুয়ারী) ভোটের দিন রাতে রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট বাজারের স্মৃতি স্টুড়িও’র সামনে নাট্যকার,নির্মাতা ফিরোজ আহম্মেদ শিমুল সরকারকে (৪৫) লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল দিয়ে পিটিয়ে-কুপিয়ে জখম করার অভিযোগে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬জনকে আসামী করেবাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার(৮ জানুয়ারী) আহতের ছোট ভাই ফরহাদ হোসেন বাদি হয়ে এ মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে- লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের শাহিনুর রহমান, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ অজ্ঞাত আরো ৫/৬ জন। আহত ফিরোজ আহম্মেদ শিমুল সরকার শাহ্দৌলা সরকারি কলেজের অধ্যাপক (অবসরপ্রাপ্ত), সরেরহাট গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে। তিনি নাট্যকার,নির্মাতা। এই কাজে ইতি মধ্যেই নাট্যকার,নির্মাতা হিসেবে জনপ্রিয় হয়েছেন।

ফিরোজ আহম্মেদ শিমুল সরকার জানান, ভোট উপলক্ষে গত ২ জানুয়ারী নিজ বাড়িতে আসেন।রোববার (৭ জানুয়ারী) ভোটের দিন রাত ৯টার দিকে সরেরহাট বাজারের স্মৃতি স্টুড়িও’র সামনে বসে চা খাচ্ছিলেন তিনি ।

এ সময় লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের শাহিনুর রহমান, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ আরো ৫/৬ জনের একটি দল লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ফরহাদ হোসেন জানান,পরেউদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পূর্ব শত্রæতার জের হিসেবে এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি । এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও পাওযা যায়নি।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category