• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাঘায় নিখোঁজ মজিবরকে খুঁজে পাচ্ছেনা পরিবার

দিনকাল বিডি / ৪৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
নিখোঁজের ১ মাস ১৮ দিন অতিবাহিত হলেও মজিবর রহমানকে খুঁজে পায়নি তার পরিবার। চলতি বছরের গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ৫৫ বছর বয়সের মজিবর রহমান। সে বাঘা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড়ের বলিহার গ্রামের বাসিন্দা মৃত আহাম্মদ প্রাং এর ছেলে ।
নিখোঁজ মজিবর রহমানের ছেলে মিলন আলী জানান, তিনি ভ্যান চালিয়ে সংসার চালাতেন। এর মাঝে মানুষিক সমস্যা দেখা দেওয়ায়, বাড়িতেই রাখা হতো। মাঝে মধ্যে বাড়ি থেকে বের হলেও ফিরে আসতেন। কিন্তু ২৮ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বাড়ির সদস্যদের অজান্তে ওইদিন ভোরে গেঞ্জি ও লুঙ্গি পরে বাড়ি থেকে বের হন। পরে নিকট আতœীয় সহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি। এ বিষয়ে বাঘা থানায় সাধারন ডায়রি করেছেন। এছাড়াও মুঠোফোন ০১৭২১১৮৩৯৭৯ নম্বর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকেও পোষ্ট দেওয়া হয়েছে।
সাধারন ডায়রিতে তার বর্নণা দেওয়া হয়েছে, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, লম্বাটে মুখমন্ডল, গায়ের রং ফর্সা, কাচা-পাঁকা মাথার চুল, দাঁড়ি পাঁকা, কথা বলেন বাঘার স্থানীয় ভাষায় ।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ড়ের কাউসিন্সল আব্দুল সালাম বলেন, নিখোঁজের ঘটনার গোটা পরিবার লোকজন ও স্বজনরা শোকে কাঁদছে।
বাঘা থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল করিম জানান,এ বিষয়ে বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। আমরাও খোঁজ খবর নিচ্ছি। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category