• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাঘায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ১২ মে, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় যুবলীগ নেতা সুরুজ্জামান সুরুজ (৩৭) কে গ্রেপ্তার করেছে
পুলিশ। রোববার (১১ মে) রাত ১০ টায় বাঘা পৌর এলাকা আমচত্বর থেকে তাকে
গ্রেপ্তার করা হয়। বাঘা পৌর যুবলীগের সদস্য ও উপজেলা ট্রাক শ্রমিক
ইউনিয়নের সাবেক সহ-সভাপতি উত্তর মিলিক বাঘা গ্রামের সোলেমান হোসেন
জেটুর ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর উপজেলা
বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। তার
দায়ের করা বিস্ফোরণ আইনে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকারী এসআই রবিউল ইসলাম জানান, যুবলীগ নেতা সুরুজ বিস্ফোরক
আইনে মামলায় ওয়ারেন্টভ’ক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তি অভিযানে চালিয়ে
তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাঘা থানার অফিসার ইনর্চাজ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, রোববার রাতে
অভিযান চালিয়ে সুরুজ্জামানকে গ্রেপ্তার করে সোমবার(১২ মে) আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category