• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘায় ভেজাল গুড় তৈরির ১২ কারখানায় ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ১২ গুড় তৈরী কারখানায় ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় ভেজাল গুড় তৈরি কারখানায় বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।

জানা যায়, কারখানার মালিককরা দীর্ঘদিন থেকে চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরী করছিলেন। এমন স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভক্তা সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ইব্রাহীম হোসেন অভিযান পরিচালনা করেন।

এ সময় আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা গ্রামের মঞ্জুরুল ইসলামের কারখানায় ১ লক্ষ, সহাপুর গ্রামের মুক্তার আলীর মিম ট্রেডার্সে ৩০ হাজার, সাহাপুর সাজিপাড়া গ্রামের সুজন টেডার্সে ৩০ হাজার, শরিফ টেডার্সে ২০ হাজার, সাহাপুর গ্রামে মোমিনের গুড়ের আড়তে ১৫ হাজার, চকসিংগা গ্রামে আলিল টের্ডাসে ২০ হাজার, চকসিংগা গ্রামে রমজান ট্রেডার্সে ২০ হাজার, মনিগ্রামে মাজেদুলের গুড়ের আড়তে ২০ হাজার, এালাহী ট্রেডার্সে ৩০ হাজার, মনিগ্রাম শামিম হোসেনের কারখানায় ১০ হাজার টাকা, হায়দার আলীর৩০ হাজার, নাজিম উদ্দিনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় ভক্তা সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ইব্রাহীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গুড়ের কারখানার মালিকরা অপরিস্কার ও বিষাক্ত রাসায়নিব দ্রব্য ব্যবহার করে গুড় তৈরী করছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথকভাবে জরিমানা করা হয়েছে।

এছাড়া ২৪০ কেজি গুড়, চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা জব্দ করে জনস্মুখে ধ্বংশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category