• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাঘায় শফিকুল হত্যাকান্ডের আসামী গিয়াস গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় চাঞ্চল্যকর যুবক হত্যাকান্ডের একমাত্র আসামী লতিফুল ইসলাম অরফে গিয়াস (৩৩)কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলভদ্র নামক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সোয়া ৮টার সময় রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া, হড়গ্রাম ক্যাম্পের অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। লতিফুল ইসলাম অরফে গিয়াস বাঘা পৌর সভার মুর্শিদপুর,জিন্নাত আলীর ছেলে।
সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০-৪-২০২৫) বিকাল আনুমানিক সোয়া ৫টার সময় রফিকুল ইসলাম অরফে শফিকুল (৩০) (নিহত ভিকটিম) গবাদি পশুর ঘাস কাটার উদ্দেশ্য চক রাজাপুর ইউনিয়নের সিকরামপুর মৌজার মাঠে যায়। ঘাস কাটার সময় আসামি লতিফুল ইসলাম অরফে গিয়াস তার ভুট্টা ক্ষেত থেকে ঘাস কাটতে দেখে পূর্ব শত্রুতার জেরে রফিকুল ইসলাম অরফে শফিকুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাকে গালিগালাজ করতে নিষেধ করলে লতিফুল ইসলাম অরফে গিয়াস আরো ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমকে রক্তাক্ত ও গুরুতর জখম করে। তখন মাঠে থাকা মাঠ পাহারাদারগন ভুট্টা ক্ষেতের উত্তর-পূর্ব কোণায় গিয়ে ভিকটিম রফিকুল ইসলাম অরফে শফিকুলকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এসময় লতিফুল ইসলাম অরফে গিয়াস হাসুয়া হাতে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে মাঠ পাহারাদার হাবলু নিহতের ভাগনে আবদুল হালিমকে খবর দেন।
তাৎক্ষণিক তাকে মোটরসাইকেল যোগে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসমত আরা রেশমা পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় মৃত ঘোষণা করেন। নারকীয় হত্যাকান্ডের পর থেকেই আসামী দেশের বিভিন্ন প্রান্তে নিজেকে আত্মগোপন করে।

নিহত রফিকুল ইসলাম অরফে শফিকুল উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী গ্রামের ফজলুল সেখের ছেলে। নিহতের বাবা বাদি হয়ে লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
এলাকার মেম্বার শহিদুল ইসলাম জানান, দিনমজুর হিসেবে কাজ করার পাশাপাশি বাড়িতে গরু পালন করতো রফিকুল ইসলাম অরফে শফিকুল। তার স্ত্রী সহ আড়াই বছরের প্রতিবন্ধী এক ছেলে সহ এক বছরের মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম অরফে শফিকুল এর বাম হাতের বগলের নীচে কুপানোর চিহ্ন পাওয়া গেছে।
ওসি আফম আছাদুজ্জামান জানান,বুধবার(১৬-০৪-২০২৫) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর হত্যায় দায় স্বীকার করেছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category