• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হুকুমের আসামী করে ৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় সাবেক এমপি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) শাহ্রিয়ার আলমকে হুকুমের আসামী করে তার পিতা(শাহ্রিয়ার আলম)শামসুদ্দিনসহ ৫৫জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। বাঘা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ বাদি হয়ে বুধবার(০২-১০-২০২৪) বাঘা থানায় মামলাটি দায়ের করেছেন।
রাজশাহীর জেলা বিএনপির আহŸায়ক,কারাবন্দী আবু সাঈদ চাদের মুক্তির দাবিতে পোষ্টার সাঁটাতে বাঁধা দিয়ে পিস্তল ঠেকিয়ে দুইজনের কাছ থেকে ৬০ হাজার টাকা, ১জনের কাছ থেকে ১ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেওয়াসহ ৪জনকে মারধরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে গত বছরের ২২ জুন (২২/০৬/২০২৩ ইং) রাত আনুমানিক ১০ টায় ঘটনার উল্লেখ করে অভিযোগ করা হয়েছে- বাঘা পৌরসভা সংলগ্ন ওয়ালটন শোরুমের সামনে পোস্টার লাগানোর সময় আওয়ামীলীগ, ছাত্রলীগ যুবলীগের ৬০-৭০ জন স্বশস্ত্র ক্যাডাররা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামী সাবেক এমপি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) শাহ্রিয়ার আলমের হুকুমে পোষ্টার সাঁটাতে যাওয়া যুবদল নেতা জাহাঙ্গীর, হালিম ও শিবলুকে ঘিরে ধরে।
এসময় আসামী আনোয়ার হোসেন মিল্টন, বিপ্লব ও মুক্তারসহ অন্যরা তিনজনকে এলোপাথারি মারধর করে এবং জাহাঙ্গীরের বুক পকেটে থাকা ৩০,০০০/- টাকা বের করে নেয় বিপ্লব । আসামী সিহাব জাহাঙ্গীরের গলার ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় । আসামী নয়ন সরকার, জাহাঙ্গীরের বুকে পিস্তল ঠেকিয়ে বিএনপি-জামাতকে গালি দিয়ে বলে কোন জায়গায় কোন পোস্টার লাগানো যাবে না। লাগালে গুলি করে মেরে ফেলবো। আসামী সৈকত,হালিমের হাতে থাকা হাতঘড়ি খুলে নেয়।
যা দেখে, বাদি সুরুজ্জামান নিজে জাহাঙ্গীর, শিবলু ও হালিমকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। জাহাঙ্গীর, শিবলু ও হালিম ধস্তাধস্তি ও টানাহেছড়া করে দৌড় দিয়ে প্রাণে বাঁচে।
এসময় সকল আসামীগণ একযোগে তাকে ঘিরে ধরে এলোপাথারি কিল ঘুষি মারে। আসামী আব্দুল কুদ্দুস সরকার মেরে ফেলতে বলে । আসামী আনোয়ার হোসেন মিল্টনের হাতে থাকা পিস্তল বুকে ধরে বাদির প্যান্টের পকেটে থাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা বের করে নেয়। আসামী শামসুদ্দিন গায়ের শার্ট, রুবেল ও সাইফুল দুই পায়ে থাকা দুটি জুতা খুলে নেয়।
আসামী শরিফ পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিতে বললে- আসামী নয়ন সরকার ও লাহাব পুলিশকে কল করে ডেকে নিয়ে বাদিকে পুলিশের হাতে ধরিয়ে দেয় এবং মামলা দিয়ে জেলে পাঠানোর হুকুম দেয়।
দায়ের করা মামলায় দীর্ঘ ১ মাস ১০ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পান বাদি সুরুজ্জামান। এতে বাদির রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে হেও পতিপন্ন সহ ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকার অর্থনৈতিক ক্ষতি সাধন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বাক্কার সিদ্দিক বলেন, চকসিংগা গ্রামের সাবদার আলী ও কলিগ্রামের মিলটন নামের দুইজনকে মামলায় গ্রেপ্তার করে বৃহস্পতিবার(০৩-১০-২০২৪)আদালতে সোপর্দ করা হয়েছে। আতœগোপনে থাকা আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category