• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বিএনপি কর্মী মকবুলকে গুলি করে হত্যা মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে : মীরসরাইতে আনন্দের বন্যা

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: মকবুল হোসেন নামে বিএনপি’র এক কর্মী কে গুলি করে হত্যা করায় দায়ের করা মামলায় সাবেক জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই এর সাবেক এমপি, পতিত আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিনের আবেদন করেন।
আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সূত্র জানায়, রোববার (২৭ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এর পর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
ফলে, মারপেঁচে পড়ে আওয়ামী লীগের দাপুটে নেতা ও সাবেক এমপি-মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কারাগারে বসবাসের বাসিন্দা হয়ে যান।
এমন খবর পাওয়ার সাথে সাথে তার গ্রামের বাড়ি ও নিজের নির্বাচনী এলাকা মীরসরাই উপজেলার সর্বোত্র আনন্দ- উল্লাসের বন্যা বইয়ে চলেছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category