• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ চৌধুরীর বাড়িতে গুলি বর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানা (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানা ওই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে এবং নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের পুত্র ইয়াসিন আরশাদ রাজনের অনুসারী।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈন্তিপুর এলাকায় ওই বিএনপি নেতার বাড়ির জানালা ও দেয়াল উদ্দেশ্য করে ৯ রাউন্ড গুলি ছোড়া হয়। ওই রাতেই পুলিশ সেখান থেকে ৭ রাউন্ড গুলির খোসা এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন ওই বিএনপি নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category