• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বিএনপি বড় রাজনৈতিক দল ভাঙা এতো সহজ নয়- আবু সাঈদ চাঁদ,

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন,বাংলাদেশ জাতীয়তবাদী দল(বিএনপি) দেশের বৃহত্তর রাজনৈতিক দল। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দেশে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে অংশ নিয়ে আপনারা বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করবেন। একটা গোষ্টি একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে। বিএনপিকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। বাংলা দেশের যে কোন রাজনৈতিক দলের পক্ষে বিএনপিকে ভাঙা এতো সহজ হবেনা। শুক্রবার (১৪ এপ্রিল’২৫) বাঘা উপজেলার দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গড়গড়ি ইউনিয়ন বিএনপি ও রাজশাহী জেলা ছাত্রদলের আয়োজনে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি প্রয়াত মাহাবুল আলম বাচ্চুর রুহের মাগফিরাত কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ করিম টিপুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেযরজাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সদস্য সচিব আশরাফ আলী মলিন, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, মোখলেচুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এমদাদুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম,ইউনিয়ন যুবদলের আ্হ্বায়ক আব্দুল মমিন রবি, স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম,রাজশাহী জেলা আইন ছাত্র ফোরামের আহ্বায়ক মাহাবুব আলম জনি, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকারসহ ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারন সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category