• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বিন্দু বিন্দু জল্পনা দিয়ে মহাসিন্দু গড়ে তোলা যায়- যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

দিনকাল বিডি / ৩৫৬ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘা প্রেসক্লাবে সাংবাদিকেদের সাথে মতবিনিময় কালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত বলেছেন, আমরা বিন্দু বিন্দু জল্পনা দিয়ে মহা সিন্দু গড়ে তুলতে পারি। তেমনি ভাবে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। আমি মানুষ একা কাজ অনেক। তার পরেও না করার অভ্যাস নেই। আমি নিজে না পারলেও আমার বন্ধুদের সহযোগিতা নিয়ে মানুষের কল্যাণে কাজ করি। কারণ মানবতার গুরুত্ব দিতে আমাকে ভালো লাগে। মানবতায় আমার মূল লক্ষ্য। মানুষ মানুষের জন্য। আমরা যে যেই ধর্ম পালন করি না কেন, সকল ধর্মে মানবতার কথা বলা আছে। আমি সমাজ দর্শন অনুসরণ করি। আমরা যদি মানুষের কষ্ট অনুধাবন করতে পারি তাহলে প্রত্যেকের নিজের অবস্থান থেকে কাজ করতে পারবো।
মঙ্গলবার (১০-০১-২০২৩) রাত ৮টায় মতবিনিময় কালে রথীন্দ্রনাথ দত্ত নিজের পরিচয় তুলে ধরে বলেন, আমি কোন ধনী ব্যক্তি নয়। আমি গরিব ঘরে মানুষ হয়েছি। তিনি মনে করেন, মানুষের চেয়ে দেশ বড় , দেশের চেয়ে গোটা দেশ বড়। ৩২ টি দেশ ভ্রমণ করেছেন। আর এই ভ্রমনের মাধ্যমে কুয়েতের টাকায় নিজ এলাকায় মসজিদ করে দিয়েছেন। তিনি বলেন,তার মতো দশজন করে সক্ষম ব্যক্তিরা যদি স্কুলে বৃত্তি দেয়, তাহলে অনেক গরীব ঘরের সন্তানেরা শিক্ষাবৃত্তি থেকে বঞ্চিত হবে না । বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম বলেন, রথীন্দ্রনাথ দত্ত মা-বাবার অনুপ্রেরণায় শিক্ষা লাভ করে আজ যুগ্ন সচিব পদে দায়িত্ব পালন করছেন। তিনি একজন নিরঅহংকার মানুষ হিসেবে শ্রেণী পেশার সব মানুষের কল্যানে কাজ করছেন। তিনি বাঘাবাসীর গর্ব। পরবর্তীতে সচিব পদে পদোন্নতি পেয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারেন এই কামনা বাঘাবাসীর।
বাঘা প্রেস ক্লাব এই মত বিনিময় সভার আয়োজন করে। ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বাঘা উপজেলার সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে,উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বাঘা উপজেলার সাধারন সম্পাদক,অপূর্ব কুমার সাহা,বাঘা বাজার কমিটির সাধারন সম্পাদক কামাল হোসেন,বাঘা প্রেস ক্লাবের সহ সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন, যুগ্ন সাধারন সম্পাদক আমানুল হক আমান,সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, প্রমুখ। উপস্থিত ছিলেন,বাজার কমিটির সভাপতি, উপ কর কমিশনার,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদকসহ বাঘা প্রেস ক্লাবের সদস্যগন।
আজ বুধবার রাজশাহী জেলা সমিতি(ঢাকা) ও নিজ উদ্যোগে শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। এর মধ্যে রয়েছে-বাঘা উপজেলায় ৫০০শ’,নারায়নপুর ও বাঘা বাজারে ৪০ টি করে ৮০ টি, বাঘা পুরাতন বাসষ্ট্যান্ড ও বাঘা বাজার কুলি-শ্রমিক সমিতির প্রত্যেককে ২০টি করে ৪০ টি। উপজেলায় কম্বল বিতরণ কালে উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার ও উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগন উপস্থিত ছিলেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category