• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বিভিন্ন সেক্টরের নির্বাহী ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবিতে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

দিনকাল বিডি / ১১৭ Time View
প্রকাশঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: দেশের সকল সেক্টরে নির্বাহী ক্ষমতাসহ নিয়োগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কেন্দ্রিকতা বন্ধ এবং বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা “ঢাকা না রংপুর, রংপুর রংপুর”, “ঢাকা না কুমিল্লা, কুমিল্লা কুমিল্লা”, “ঢাকা না রাজশাহী, রাজশাহী রাজশাহী”, “ঢাবি না রাবি, রাবি রাবি” ¯েøাগান দেন।
বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করে ¯েøাগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা বলেন, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশে নিয়োগের সমতা চাই। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে মুক্তি দিতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “আমরা এ আধিপত্য মানি না। আমরা পিএসসি থেকে শুরু ইউজিসি পর্যন্ত সব কিছুর পুনর্গঠন চাই।”
রেল বিভাগ জানিয়েছে, দুপুর ২টার আগে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কিংবা ছেড়ে আসা কোনো ট্রেন পথিমধ্যে নেই। তবে অবরোধ শেষ হলে রেল চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে না।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category